শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাবেক আইজিপির নির্দেশে বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হয়’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২০২১ সালে বনানীতে নিজের বাসায় হওয়া র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ও কারাবাসের কঠিন অভিজ্ঞতার কথা দীর্ঘদিন পর সামনে এনেছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিনের এই দুঃসহ স্মৃতি পেছনে ফেলে এখন কেবল ন্যায়বিচার পেয়ে সামনে এগিয়ে যেতে চান বলেও বার্তা দেন অভিনেত্রী।

পরীমনি দাবি করেন, সাবেক র‍্যাবপ্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে একটি বিশেষ মহলের স্বার্থ সংশ্লিষ্ট কারণে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১১ জুলাই) সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাকি করেন ঢালিউড অভিনেত্রী।

র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরীমনি বলেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে আমার বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র‍্যাবপ্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড টানা ২০ দিন কারাগারে রাখা হয়েছিল।

তিনি বলেন, সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়।

সত্য একদিন না একদিন প্রকাশিত হয় এবং সত্যকে চিরদিন চাপা রাখা যায় না বলেও জানান পরী।

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের উদ্দেশ্যে এ চিত্রনায়িকা বলেন, র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারলো ।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় র‍্যাব অভিযান চালায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে তিনি ২৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন