বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শক খরায় মাল্টিপ্লেক্স, বিশ্বকাপ দেখিয়ে হাউজফুল শো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকখরা কাটাতে এবং সিনেমা হলের লোকসান রুখতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স।

সিনেমা সংকটের এই সময়ে দর্শকদের আবার হলমুখী করতে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে চলমান ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচগুলো।

কেরানীগঞ্জের লায়ন সিনেমাস তাদের চারটি স্ক্রিনেই বিশ্বকাপের ম্যাচগুলো প্রদর্শন করছে। হল কর্তৃপক্ষের দাবি, খেলা দেখতে আসা দর্শকদের সাড়ায় প্রতিটি শো প্রায় 'হাউজফুল' থাকছে।

ফুটবলপ্রেমীদের মাঝে এতটাই আগ্রহ দেখা যাচ্ছে যে, অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে খেলা দেখার জন্য একসঙ্গে ১০ থেকে ১৫টি পর্যন্ত টিকিট কিনছেন।

বড় পর্দায় শত শত মানুষের সাথে খেলা দেখার ভিন্ন এক অভিজ্ঞতা নিতে দর্শকেরা দারুণ উচ্ছ্বসিত।

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সাম্প্রতিক সময়ে দর্শক খরা এতটাই আশঙ্কাজনক রূপ নিয়েছিল যে, একটি সিনেমার শোতে মাত্র ১০ জন দর্শকও পাওয়া যেত।

এমন বড় লোকসান থেকে বাঁচতে তারাও বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সিদ্ধান্ত নেয়। গত মঙ্গলবার আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি দেখানোর মাধ্যমে এই সম্প্রচার শুরু করে প্রতিষ্ঠানটি।

টিকিটের মূল্য ও আগামী দিনের পরিকল্পনা

মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সায়েখউজ্জামান জানিয়েছেন, খেলা দেখার জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ ও ২০০ টাকা।

দর্শকদের কাছ থেকে এমন ইতিবাচক সাড়া পাওয়া অব্যাহত থাকলে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও বড় পর্দায় দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup