সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের গোলযুদ্ধ: মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হলান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে এক ঢিলে দুই পাখি মারলেন আর্লিং ব্রাট হলান্ড। তার দুর্দান্ত নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষ সারিতে উঠে এসেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

নিউ জার্সিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৮০তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরুপের ক্রসে শক্তিশালী হেডে নরওয়েকে এগিয়ে দেন হলান্ড। এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। হলান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আট নিশ্চিত করে নরওয়ে।

এই দুই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান উচ্চতায় উঠে এসেছেন। তিনজনেরই গোল এখন সাতটি।

ব্রাজিলের বিপক্ষে এই জোড়া গোল হালান্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারেও নতুন মাইলফলক যোগ করেছে। নরওয়ের জার্সিতে তার মোট গোলসংখ্যা বেড়ে হয়েছে ৬২।

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষ তিনজনের পরেই আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, যার গোল পাঁচটি। আর চারটি করে গোল করেছেন ফ্রান্সের ওসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং সেনেগালের ইসমাইলা সার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup