

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈরী আবহাওয়ার কারণে বিশ্বকাপের শেষ ষোলোর ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
মেক্সিকো সিটিতে দিনভর ভারী বৃষ্টির পাশাপাশি ম্যাচ ভেন্যু অ্যাজটেকা স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতও হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা।
ফিফার নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হওয়ার পর অন্তত ৩০ মিনিট পার না হলে খেলা শুরু করা যায় না। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের পর এই নিয়ম অনুসারেই কিক-অফ পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ম্যাচের সময় পরিবর্তনের বিষয়টি নিয়ে ইংল্যান্ড ও মেক্সিকো ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছিল ফিফা। যদিও শেষ পর্যন্ত ম্যাচের দিন পরিবর্তন করা হয়নি। নির্ধারিত দিনেই খেলা অনুষ্ঠিত হচ্ছে, তবে আবহাওয়াজনিত কারণে কিক-অফ এক ঘণ্টা বিলম্বিত করা হয়েছে।

