সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ বছর পর এমন দৃশ্য দেখতে হলো ব্রাজিলকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৫:০৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচে ৪০ বছরের পুরোনো এক বিরল রেকর্ড ভেঙে গেছে ব্রাজিলের। ম্যাচের ১৪ মিনিটে ব্রুনো গিমারাইসের পেনাল্টি মিসের মাধ্যমে থেমে গেল সেলেসাওদের দীর্ঘদিনের ধারাবাহিকতা।

পেনাল্টিটি শুধু ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগই ছিল না, বরং এটি ভেঙে দিয়েছে চার দশক ধরে চলা একটি অনন্য পরিসংখ্যানও।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৬ সালের পর থেকে বিশ্বকাপে নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে কোনো পেনাল্টি মিস করেনি ব্রাজিল। দীর্ঘ ৪০ বছর ধরে বড় মঞ্চে স্পট কিক থেকে শতভাগ সাফল্য ধরে রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ এমন ব্যর্থতা দেখা গিয়েছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে। সেবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন কিংবদন্তি জিকো। ফ্রান্সের গোলরক্ষক জোয়েল বাতস সেই শট রুখে দেন।

এরপর থেকে বিশ্বকাপের মঞ্চে নির্ধারিত সময়ে নেওয়া প্রতিটি পেনাল্টি গোলে পরিণত করেছিল ব্রাজিল। কিন্তু নরওয়ের বিপক্ষে ব্রুনো গিমারাইসের ব্যর্থতার মাধ্যমে সেই অসাধারণ ধারাবাহিকতার অবসান ঘটল।

এদিকে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এ দিন শুরু থেকেই দারুণ সব সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উল্টো আরলিং হলান্ডের জোড়া গোলে ম্যাচ থেকে পুরে ছিটকে যায় দলটি। যদিও শেষ মুহূর্তে নেইমারের করা গোলে ব্যবধান কমায় সেলেসাওরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup