

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিরোপার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে এসে আবারও হতাশায় শেষ হলো ব্রাজিলের অভিযান। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিলে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই লড়াই করেও শেষ পর্যন্ত হলান্ডের জোড়া গোলে হারের মুখ দেখতে হয়েছে সেলেসাওদের। আর যোগ করা সময়ে নেইমারের পেনাল্টি গোল শুধু ব্যবধান কমাতে পারে।
এই হারের ফলে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ব্রাজিল। সেবার আর্জেন্টিনার বিপক্ষে ১-০ হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। দীর্ঘ ৩৬ বছর পর আবারও একই পর্যায়ে থামতে হলো দক্ষিণ আমেরিকার পরাশক্তিকে।
এর মধ্য দিয়ে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নকআউট পর্বে জয়হীন থাকার হতাশাজনক রেকর্ডও বজায় থাকল ব্রাজিলের। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপে ইউরোপের দলের বিপক্ষে প্রতিটি নকআউট ম্যাচেই পরাজিত হয়েছে তারা।
একই সঙ্গে ২০০২ সালের পর থেকে ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে নকআউটে জিততে না পারার দুঃসহ রেকর্ডও অব্যাহত রইল তাদের।
২০০২ বিশ্বকাপের পর ইউরোপিয়ান দলের বিপক্ষে নকআউট পর্বে ব্রাজিল
২০০৬: ব্রাজিল ০-১ ফ্রান্স (কোয়ার্টার-ফাইনাল)
২০১০: নেদারল্যান্ডস ২-১ (কোয়ার্টার-ফাইনাল)
২০১৪: ব্রাজিল ১-৭ জার্মানি (সেমি-ফাইনাল)Soccer
২০১৪: ব্রাজিল ০-৩ নেদারল্যান্ডস (তৃতীয় স্থান নির্ধারণী)
২০১৮: ব্রাজিল ১-২ বেলজিয়াম (কোয়ার্টার-ফাইনাল)
২০২২: ক্রোয়েশিয়া ১ (৪) - (২) ১ ব্রাজিল (কোয়ার্টার -ফাইনাল)
২০২৬: নরওয়ে ২-১ ব্রাজিল (শেষ ষোলো)

