রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন ব্রাজিলের কোচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম
expand
নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন ব্রাজিলের কোচ

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে নামার আগে সুখবর দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। এখন পুরো নব্বই মিনিট খেলার মতো ফিট আছেন তিনি।

নকআউট পর্বের এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, বেশি সময় মাঠে থাকার ইচ্ছা নেইমারের মধ্যে আছে। এটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি। যেকোনো পেশাদার ফুটবলারের মধ্যেই এমন ইচ্ছা থাকে বলে জানান তিনি।

নেইমার শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘সে পুরোপুরি সক্ষম।’

তিনি আরও বলেন, ‘নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল তার ওপর ভরসা করবে।’

মাঠের বাইরের ভূমিকা নিয়েও নেইমারের প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘দলের মধ্যে নেইমার একজন সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালোভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারিত্বের কারণেই সে এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য।’

এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে চৌদ্দ মিনিট খেলেছিলেন তিনি। এত কম সময় খেলার পরও আনচেলত্তি জানিয়েছেন, চৌত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সেরে উঠেছেন। প্রয়োজন হলে পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup