সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোলশূন্য সমতায় বিরতিতে ব্রাজিল-নরওয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩:০১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লড়াইয়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কোনো পক্ষই এগিয়ে যেতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। চতুর্থ মিনিটেই ব্রাজিলকে বড় ধাক্কা দেয় নরওয়ে। প্যাট্রিক বার্গের কাছ থেকে আসা আক্রমণে বল জালে পাঠান এক নরওয়েজিয়ান খেলোয়াড়। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম, তবে ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করেন রেফারি। এতে স্বস্তি ফেরে ব্রাজিল শিবিরে।

এরপর ম্যাচের ১০ম মিনিটে বড় সুযোগ পায় ব্রাজিলও। বক্সের ভেতর মাতেউস কুনিয়াকে ফাউল করেন নরওয়ের এক ডিফেন্ডার। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

পেনাল্টি নিতে এগিয়ে আসেন ব্রুনো গিমারাইস। তবে তার নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড। ফলে শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় সেলেসাওরা।

এরপর দুই দলই একাধিক আক্রমণ চালালেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। ফলে গোলশূণ্য সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS England
Scheduled
06 Jul, 07:00 AM
VS
World Cup