সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই পেনাল্টি মিস ব্রাজিলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:২০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে পেনাল্টি থেকে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় সেলেসাওরা। তবে সেই সুযোগ সুযোগ কাজে লাগাতে পারেননি মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। পেনাল্টি থেকে তার শট ব্যর্থ হওয়ায় শুরুতেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা হাতছাড়া করে সেলেসাওরা।

ম্যাচের ১০ম মিনিটে মাতেউস কুনিয়া বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে গেলে তাকে স্লাইডিং ট্যাকলে থামান ক্রিস্টোফার আয়ের। কুনিয়া তখনই মাটিতে পড়ে পেনাল্টির দাবি জানান। শুরুতে রেফারি সেটি আমলে না নিলেও ভিএআর পর্যালোচনার পর মনিটরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি।

এর আগে ব্রাজিলিয়ান ডিফেন্সের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ৪ মিনিটে বল জালে জড়িয়েছিল নরওয়ে। যদিও সেই গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS England
Scheduled
06 Jul, 06:00 AM
VS
World Cup