সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের দলকেই ১০-এ ৭ দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৪১ এএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি
expand
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

নিউজার্সিতে নরওয়ের সংবাদ সম্মেলন কক্ষ অর্ধেকের বেশি খালি থাকলেও ব্রাজিলের বেলায় চিত্রটি ছিল সম্পূর্ণ উল্টো। সেখানে সংবাদ সম্মেলন শুরুর আগেই রুম প্রায় পরিপূর্ণ হয়ে যায়।

ক্যামেরার একের পর এক ক্লিকের মধ্য দিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সেখানে এসে হাজির হন।

ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য পাওয়া আনচেলত্তি এবারের বিশ্বকাপের অন্যতম হাই প্রোফাইল কোচ, যাঁর ওপর ব্রাজিল ফুটবল কনফেডারেশন ভরসা রেখেছে এবং যাঁর কৌশলে জাপান বাধা টপকে বিশ্বকাপে ধীরে ধীরে ভালো খেলছে ব্রাজিল।

সংবাদ সম্মেলনে ব্রাজিলের পারফরম্যান্সকে ১০-এর মধ্যে কত দেবেন জানতে চাইলে আনচেলত্তি গড় স্কোর হিসেবে '৭' দিয়ে বলেন, এখনো আরও উন্নতি করতে হবে। তবে ম্যাচ ধরে ধরে স্কোর দিতে গিয়ে তিনি মরক্কোর বিপক্ষে ৫. স্কটল্যান্ডের বিপক্ষে ৫ এবং জাপানের বিপক্ষে ৬ দেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই লুকাস পাকেতাকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় আনচেলত্তিকে। জবাবে কোচ সহজভাবেই বলেন, বাস্তবিকভাবে পাকেতার প্রকৃত বিকল্প নেই এবং প্রতিপক্ষ বিবেচনায় তার বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করা হবে।

তবে পাকেতার বিকল্প ও রাফিনহা প্রসঙ্গে একাদশ নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কৌশল ও একাদশ নিয়ে কথা বলার যথাযথ জায়গা এটি নয়।

চলতি বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা নরওয়ের আর্লিং হালান্ডকে আটকানোর বিষয়েও কথা বলেন আনচেলত্তি। তিনি বলেন, হালান্ড অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাঁর ডিফেন্ডাররা জানে তাকে কীভাবে আটকাতে হবে। তবে তিনি শুধু হালান্ড নয়, বরং পুরো নরওয়েকে আটকানোর চিন্তা করছেন।

ব্রাজিলের প্রেস কনফারেন্সে বরাবরের মতো এদিনও নরওয়ে ম্যাচের আগে নেইমারকে নিয়ে প্রশ্ন ওঠে।

এ প্রসঙ্গে আনচেলত্তি ইতিবাচক মন্তব্য করে বলেন, ভিনিসিয়ুস ও নেইমার একসঙ্গে হলে অবশ্যই দারুণ হয় এবং নেইমার এখন ফিট ও পুরো ম্যাচ খেলার পর্যায়ে রয়েছে। তবে আগামী ম্যাচে নেইমারকে খেলানো হবে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি এই ব্রাজিলিয়ান কোচ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন