

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে আফ্রিকার দল মিশর।
শেষ ষোলোর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে লড়াইটি।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দারুণ থ্রু পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ৫৯তম মিনিটে লারোস দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতায় ফেরে কেপ ভার্দে।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩তম মিনিটে কর্নার থেকে লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ১০৪তম মিনিটে সিডনি ক্যাব্রালের দুর্দান্ত শটে আবার সমতায় ফেরে আফ্রিকার দলটি।
শেষ পর্যন্ত কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে তৃতীয়বারের মতো লিড নেয় আর্জেন্টিনা। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল। ৩-২ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এই ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেছেন লিওনেল মেসি। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় ম্যাচ জিতে ইতিহাস গড়েছে মিশর। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় মোহাম্মদ সালাহর দল।
এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে মিশর। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা-বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের আরও একটি অধ্যায় রচনা করা।


