শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের নাটকে কেপ ভার্দেকে হারিয়ে বাঁচল আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এক অবিশ্বাস্য লড়াই উপভোগ করেছেন বিশ্বের ক্রীড়া প্রেমিরা। নবাগত কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এ জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই জয় পেতে লিওনেল স্কালোনির দলকে ঘাম ঝরাতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। বেশ কয়েকবার সুযোগ তৈরি করার পর ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন লিওনেল মেসি। সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৯ মিনিটে রায়ান মেন্ডেসের পাস থেকে দেরয় দুয়ার্তে গোল করে কেপ ভার্দেকে সমতায় ফেরান। এরপর আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করলেও দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে আফ্রিকার দলটি। নির্ধারিত সময়ে ১–১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে লিসান্দ্রো মার্তিনেস গোল করে আবারও এগিয়ে দেন আর্জেন্টিনাকে। কিন্তু কেপ ভার্দে হার মানেনি। ১০৩ মিনিটে সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শটে আবারও সমতা ফেরে, তখন মনে হচ্ছিল ম্যাচ বুঝি টাইব্রেকারেই যাবে।

কিন্তু শেষ হাসিটা হেসেছে আর্জেন্টিনাই। ১১১ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরো শক্তিশালী হেডে জালের ঠিকানা খুঁজে নিলে উল্লাসে ফেটে পড়েন আকাশি-সাদা সমর্থকেরা। সেই গোলই নিশ্চিত করে আর্জেন্টিনার ৩–২ ব্যবধানের রোমাঞ্চকর জয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Colombia VS Ghana
45'+7'
1 - 0
14' Jhon Arias
World Cup