শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেই লিসান্দ্রোর গোলেই আবার এগিয়ে আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:১৪ এএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:১৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের শেষ দিকে নাটকীয় মুহূর্তে আবারও লিড ফিরে পেল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

কর্নার থেকে উড়ে আসা বলটি প্রথম পোস্টে সতীর্থের হালকা ছোঁয়ায় বল পৌঁছে যায় দূরের পোস্টে অপেক্ষায় থাকা লিসান্দ্রো মার্তিনেজের কাছে।

বল নিয়ন্ত্রণে নেওয়ার পর মনে হচ্ছিল তিনি হয়তো দূরের কোণে শট নেবেন। তবে সবাইকে চমকে দিয়ে ডিফেন্ডারটি জোরালো বাঁকানো শটে বল পাঠিয়ে দেন নিকট পোস্টের ওপরের কোণে। প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগ ছিল না।

এর আগে লিওনেল মেসির একমাত্র গোলে ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় দু’দল। তবে বিরতি থেকে ফিরে সমতায় ফেরে কেপ ভার্দে।

দলটির সমতাসূচক গোলটি এসেছে অবশ্য লিসান্দ্রো মার্টিনেজের ভুলেই। ৫৯তম মিনিটে রায়ান মেন্ডেস ডান দিক থেকে বল বাড়িয়ে দেন লারোস দুয়ার্তের কাছে। আর্জেন্টিনার রক্ষণভাগের নজর এড়িয়ে তিনি ফাঁকা জায়গায় বল পান।

তাকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্দ্রো মার্তিনেস। কিন্তু দুয়ার্তে দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন মার্তিনেসের দুই পায়ের ফাঁক দিয়ে। এরপর বল চলে যায় এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে জালের নিচের কোণে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup