শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:০৮ এএম
পুলিশের লোগো
expand
পুলিশের লোগো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

কর্মকর্তাদের মধ্যে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে, অর্থ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের ট্রেনিং এ বদলি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Switzerland VS Algeria
35'
1 - 0
10' Breel Embolo
World Cup