

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কেপ ভার্দের বিপক্ষে গোল করে শুধু আর্জেন্টিনাকেই এগিয়ে দেননি, বিশ্বকাপের ইতিহাসেও নতুন এক কীর্তি গড়েছেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মায়ামিতে শেষ বত্রিশের ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। এই গোলের পর ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে তার মোট গোল অবদান দাঁড়ায় ১২টি (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট)।
এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন। এর আগে দুজনেরই নকআউট পর্বে সরাসরি গোল-অবদান ছিল ১১টি করে।
এটি ছিল বিশ্বকাপে মেসির ৩০তম ম্যাচ, যা নিজেই একটি অনন্য মাইলফলক। সেই ম্যাচেই ইতিহাস গড়ে দলকে এগিয়ে দিয়ে আরও স্মরণীয় করে তুললেন এই আর্জেন্টাইন মহাতারকা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ২০-এ। চলতি আসরে এটি তার সপ্তম গোল। পাশাপাশি টানা দুটি বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করা প্রথম ফুটবলার হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।
মেসির এই গোল আর্জেন্টিনাকে যেমন ম্যাচে এগিয়ে দিয়েছে, তেমনি কোচ লিওনেল স্কালোনির শততম ম্যাচকেও এনে দিয়েছে বাড়তি তাৎপর্য।


