

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মায়ামির হার্ড রক স্টেডিয়াম কার্যত মেসির দ্বিতীয় ঘর! এই ভেন্যুতেই তিন বছর ধরে তিনি খেলছেন ইন্টার মায়ামির হয়ে। ফলে মাঠটির আকাশ-বাতাস-সমর্থক সবই তার চেনা। আর এই মাঠেই এবার নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। এই মাঠেই বিশ্বকাপে নিজের ২০তম এবং চলতি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ৭ম গোলটি করেছেন তিনি।
বিশ্বকাপে ‘রাউন্ড অব-৩২’ এ নবাগত দল কেপ ভার্দের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির একমাত্র গোলে ১-০ ব্যবধানে থেকে বিরতিতে গেছে আলবেসেলেস্তেরা।
ম্যাচের ২৯তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজের নিখুঁত পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার লব করে বল জালে জড়ান লিওনেল মেসি।
মেসির এই মুহূর্তের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে শুরু করে আর্জেন্টিনা, আর গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসে ভাসে স্টেডিয়াম।
যদিও ম্যাচের শুরু থেকে বেশ ভালো খেলেছে কেপ ভার্দে। বিশেষ করে প্রথম ১০ মিনিটে নিজেদের রক্ষণাত্মক না রেখে কিছুটা আক্রমণে মনোযোগী ছিল বিশ্বকাপে নবাগত দলটি।
এদিকে শুরু থেকেই মাঝ মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে এগোতে থাকে আলবেসেলেস্তেরা। হাইড্রেশন বিরতির আগে কয়েকটি সুযোগও তৈরি করে তারা। বিশেষ করে সুবিধাজনক অবস্থান থেকে একটি ফ্রি-কিকও পায় দলটি। তবে মেসির ফ্রি–কিক সরাসরি জমা পড়েছে গোলরক্ষক ভোজিনিয়ার হাতে।


