

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ৩২’র লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচে শুরুর একাদশেই রয়েছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।
এ ম্যাচে খেলতে নেমে বিশ্বকাপে আরেকটি রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁলেন আর্জেন্টিনা অধিনায়ক।
তবে শুধু মেসি নন। এ ম্যাচটি দলটির কোচ লিওনেল স্ক্যালোনির জন্য বিশেষ। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের কোচ হিসেবে এটি তার ১০০তম ম্যাচ। স্কালোনির অধীনে আর্জেন্টিনা কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে নিজেদের সোনালি সময় ফিরিয়েছে।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
কেপ ভার্দের একাদশ: ভোজিনিয়া; স্টিভেন মোরেইরা, পিকো লোপেস, দিনেই বোর্হেস, সিডনি লোপেস কাবরাল; কেভিন পিনা; রায়ান মেন্দেস, দেরয় দুয়ার্তে, লারোস দুয়ার্তে, জোভানে কাবরাল; নুনো দা কস্তা।


