শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ জিতলেই রেকর্ড গড়বে আর্জেন্টিনা, তবে...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় শুরু হওয়া এই ম্যাচে জয় পেলে কেবল শেষ ষোলোতেই জায়গা নিশ্চিত হবে না, বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলকও স্পর্শ করবে লিওনেল স্কালোনির দল। খবর টিওয়াইসি স্পোর্টস।

কেপ ভার্দেকে হারাতে পারলে বিশ্বকাপে এটি হবে আর্জেন্টিনার ১১তম বার শেষ ষোলোতে ওঠার ঘটনা। এতে করে স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বর্তমানে আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি—তিন দলই ১০ বার করে শেষ ষোলোতে খেলেছে। তবে চলতি আসরে স্পেন ইতিমধ্যে এই ধাপে পৌঁছে গেছে, আর জার্মানি বিদায় নেওয়ায় তাদের আর সামনে এগোনোর সুযোগ নেই।

তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোতে উঠেছে এখন পর্যন্ত ১৩ বার। ফলে কেপ ভার্দের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনা থাকবে ব্রাজিলের ঠিক দুই ধাপ পেছনে, এককভাবে দ্বিতীয় স্থানে।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসও ধারাবাহিকতার সাক্ষী। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া–জাপান বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় ছাড়া প্রায় প্রতিটি আসরেই তারা পৌঁছেছে শেষ ষোলোতে।

১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে এই পর্বে খেলেছে আলবিসেলেস্তেরা। উল্লেখ্য, ১৯৩৮ সালে তারা বিশ্বকাপে অংশ নেয়নি এবং ১৯৮২ সাল পর্যন্ত বর্তমান ‘শেষ ষোলো’ ফরম্যাট চালু ছিল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Cape Verde
118'
3 - 2
92' Lisandro Martínez
111' Diney Borges
59' Deroy Duarte
103' Sidny Lopes Cabral
World Cup