

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবলে আত্মঘাতী গোল সাধারণত হতাশার প্রতীক। কিন্তু কখনো কখনো এই অনাকাঙ্ক্ষিত ভুলই ইতিহাসের নতুন অধ্যায় তৈরি করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসরের এক রক্ষণাত্মক ভুল তেমনই এক ঘটনা জন্ম দিয়েছে। আর এতে জোড়া বিশ্ব রেকর্ড গড়েছেন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে আত্মঘাতী গোল করেন মোহাম্মদ হানি। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার একটি সেট পিস থেকে আসা বল বক্সে ভেসে এলে তা ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে পাঠিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে ম্যাচে সমতায় ফেরে অস্ট্রেলিয়া এবং ম্যাচের সমীকরণ পুরোপুরি বদলে যায়।
এই ঘটনার মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়ায় ১৩-এ, যা এক আসরে সর্বোচ্চ। এর ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে হওয়া ১২টি আত্মঘাতী গোলের আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপ।
এখানেই শেষ নয়, ব্যক্তিগতভাবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের অংশ হন মোহাম্মদ হানি। তিনি হয়ে ওঠেন বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড়, যিনি একই আসরে দুটি আত্মঘাতী গোল করেছেন। এর আগে এই বিরল রেকর্ড গড়েছিলেন ১৯৬৬ বিশ্বকাপে বুলগেরিয়ার ইভান ভুৎসভ।
বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বাধিক আত্মঘাতী গোলের তালিকায় এখন শীর্ষে ২০২৬ বিশ্বকাপ (১৩টি)। এরপর রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ (১২টি), ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ (৬টি), ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ (৫টি) এবং যৌথভাবে ২০০৬ জার্মানি ও ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ (৪টি করে)।


