

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে মিসরের মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ৫৫ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু ঠিকঠাক সংযোগে ব্যর্থ হওয়ায় নিজেদের জালে বল জড়ায়। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিসরের একটি প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে রক্ষা করেছে গোলরক্ষক প্যাট্রিক বিচ।
এতে ৯০ মিনিট শেষে ১–১ সমতায় মিসর–অস্ট্রেলিয়া ম্যাচ। ফল নির্ধারণে এখন খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই ৩০ মিনিটেও ফল না আসলে ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।
এর আগে, ম্যাচের ১৩তম মিনিটে মিসরকে লিড পাইয়ে দেন ইমান আশুর। এই ম্যাচে জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচে জয়ের স্বাদ পাবে মিসরীয়রা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মিসর। ১৩ মিনিটে করিম হাফেজের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে জালে বল পাঠান ইমাম আশুর। সেই গোলেই এগিয়ে যায় দলটি।
প্রথমার্ধে গোল হজমের পর অস্ট্রেলিয়া কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি। এইডেন ও'নিল, ক্রিস্টিয়ান ভলপাতো, কনর মেটক্যালফের প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ওমর মারমুশও মিসরের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
সেখানে মিসরের জয়ের সম্ভাবনা ৬৫ শতাংশ, অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ এবং অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১০ শতাংশ দেখানো হয়েছে।


