

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কখনও অফসাইড আবারও কখনও পোস্টে লেগে ফিরে আসা। একের পর এক চেষ্টা করেও সুইডেনের বিপক্ষে গোল পাচ্ছিলো না ফ্রান্স। প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে ডেডলক ভাঙে এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আর পাত্তাই পায়নি সুইডেন। এমবাপ্পের জোড়া গোলে ৩-০ গোলের বড় পেয়েছে ফরাসিরা।
এই ম্যাচে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯।
ম্যাচের শুরুর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
এরপর ৩২ মিনিটে ডি বক্সের ভেতরে মাইকেল ওলিসের পাস থেকে শট নেন এমবাপ্পে। এবারও ভাগ্য তার সঙ্গে ছিল না। বল পোস্টে লেগে ফিরে আসে।
এরপর ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন ওলিসে। তবে তার দুর্দান্ত শটটি পোস্টে লাগে। ফিরতি বলে উসমান ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়।
অবশেষে ৪৫ মিনিটেই গোলের দেখা পায় ফ্রান্স। উসমান ডেম্বেলের কাছে থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান এমবাপ্পে। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

