বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক গোলেই দুই রেকর্ড গড়লেন এমবাপ্পে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কখনও অফসাইড আবারও কখনও পোস্টে লেগে ফিরে আসা। একের পর এক চেষ্টা করেও সুইডেনের বিপক্ষে গোল পাচ্ছিলো না ফ্রান্স। প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে ডেডলক ভাঙে এমবাপ্পে। দুর্দান্ত গোলে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি।

আর এই গোলেই দুটি রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নজারিও (৮) ও লিওনিদাসকে (৮) টপকে নকআউটে এমবাপ্পের গোল এখন ৯টি।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের পঞ্চম গোল। আর সব মিলিয়ে বিশ্বকাপে ১৭ গোল নিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে (১৬) ছাড়িয়ে গেছেন ফ্রান্সের অধিনায়ক।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পের সামনে আছেন কেবল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এখন পর্যন্ত ২৯ ম্যাচে ১৯ গোল করেছেন আটবারের ব্যালন ডি অর জয়ী তারকা। অন্যদিকে, মাত্র ১৮ ম্যাচেই ১৭ গোল হয়ে গেছে এমবাপ্পের।

এই ১৭ গোলের মধ্যে ৯টিই আবার নকআউট পর্বে করেছেন এমবাপ্পে। এর মধ্যে ২০১৮ বিশ্বকাপে নক আউটে ৪ ম্যাচ খেলে তিনি করেন ৩টি গোল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিকসহ নকআউটের ৪ ম্যাচে তার গোল ৫টি।

এবার ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন এমবাপ্পে। সব মিলিয়ে ৯ ম্যাচে ৯ গোল হয়ে গেল ফরাসি অধিনায়কের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS Ecuador
Scheduled
01 Jul, 08:00 AM
VS
World Cup