সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখেছিলেন নেইমার, ছবি ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের হাত দিয়ে গোল দেওয়ার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি সাম্প্রতিক কোনো ম্যাচের নয়, বরং ২০২৫ সালের জুনের একটি পুরোনো দৃশ্য।

২০২৫ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে নেইমার যোগ দেন তার শৈশবের প্রিয় ক্লাব ব্রাজিলের সান্তোসে। তার এই ঘরের ছেলে ঘরে ফিরে আসায় ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল।

কিন্তু ক্লাবটিতে ফেরার মাত্র কয়েক মাসের মাথায় এক বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বসেন এই ফুটবলার। ব্রাজিলিয়ান সেরি আ’র একটি ম্যাচে ঘরের মাঠে বোতাফোগোর মুখোমুখি হয়েছিল সান্তোস।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। ম্যাচের ৭৬তম মিনিটে সান্তোসের এক খেলোয়াড়ের ক্রস প্রতিপক্ষ গোলকিপার আটকে দিলেও বল ক্লিয়ার করতে পারেননি।

বোতাফোগোর ডিফেন্ডার যখন বলটি কিক করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই নেইমার আচমকা হাত দিয়ে বল টেনে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন।

নেইমারের এই কাণ্ডটি ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দেয় ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়াগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলটিকে। তবে ম্যারাডোনা সেবার পার পেয়ে গেলেও নেইমার পার পাননি।

প্রযুক্তির সাহায্যে রেফারির চোখ এড়াতে পারেননি নেইমার। গোলটি তো বাতিল হয়ই।

নিয়মানুযায়ী দ্বিতীয়বার হলুদ কার্ড, অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। নেইমারের লাল কার্ড পাওয়ার সেই ম্যাচে সান্তোস ১–০ ব্যবধানে হেরেছিল।

মূলত মাঠের সেই পুরোনো কাণ্ডের ছবি ও ভিডিওটিই এখন নতুন করে ইন্টারনেটে ভাইরাল হয়ে ট্রল ও চর্চার কেন্দ্রে চলে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup