সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-জাপানের ব্লকবাস্টার ম্যাচ অনলাইনে যেখানে দেখবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে আজ (সোমবার) মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।

ম্যাচটি সরাসরি উপভোগের সুযোগ থাকছে বাংলাদেশেও। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

অনলাইন প্ল্যাটফর্মেও বিশ্বকাপ দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। সাবস্ক্রিপশনভিত্তিক সেবা হিসেবে মোবাইল অ্যাপে মাই রবি, মাই এয়ারটেল, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ম্যাচ দেখা যাবে। আইস্ক্রিনেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করা যাবে।

এছাড়া স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্সের মতো কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ রয়েছে বলে জানা গেছে।

ফুটবলপ্রেমীদের জন্য ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আসরের নকআউট পর্ব ঘিরে তাই সরাসরি সম্প্রচার ও অনলাইন স্ট্রিমিং—দুই মাধ্যমেই ম্যাচ উপভোগের সুযোগ থাকছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup