সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার, জানালেন আনচেলত্তি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মাঠে ফেরার অপেক্ষা ফুরিয়েছে নেইমারের। ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন তিনি। ম্যাচ টাইম অবশ্য খুব একটা পাননি ব্রাজিলিয়ান তারকা।

তবে যোগ করা সময়সহ ২১ মিনিটের মতো খেলেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন নেইমার। ৩টি গোলের সুযোগ তৈরি করেন তিনি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জাপানের বিপক্ষে।

মাঠে নামার আগে তাই প্রশ্ন আজ কত মিনিট খেলবেন সান্তোসের উইঙ্গার।

প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন সেই কার্লো আনচেলত্তি অবশ্য স্পষ্ট উত্তর দেননি। শুধু জানিয়েছেন, আগের থেকে বেশি সময় খেলার জন্য প্রস্তুত আছেন নেইমার। ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমার দারুণভাবে নিজেকে তৈরি করেছে।

দুঃখজনক হলো শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি সে। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে যদিও সর্বশেষ ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন আরো বেশি সময় খেলতে প্রস্তুত সে।’ তবে এটা অনেকটা স্পষ্ট, আজও বদলি হিসেবে নামতে হচ্ছে নেইমারকে।

সেটাও নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। আনচেলত্তি বলেছেন, ‘তবে সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করছে ম্যাচের প্রেক্ষাপট এবং আগামীকাল (আজ) পরিস্থিতি কিভাবে এগোয় তার ওপর।’ বাংলাদেশ সময় ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে যারা জিতবে তারাই পরের রাউন্ডে সুযোগ পাবে। বিপরীতে পরাজিত দল বাড়ির টিকিট কাটবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন