সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, ‘নেইমার প্রস্তুত। সে পুরো সপ্তাহ ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্যও প্রস্তুত। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।’

সবশেষ গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

সবশেষ গত মে মাসে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়েও ইনজুরিতে আক্রান্ত হন তিনি।

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি। ব্রাজিল কোচের মতে, প্রয়োজন হলে নেইমার ৯০ মিনিটও খেলতে সক্ষম।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেই জাতীয় দলে নেইমারের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন