বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, সেটা কারও অজানা নয়। এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সবসময় সঙ্গে রাখছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের দিন তাকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দিয়ে বিতর্কিত হয়েছেন ইনফান্তিনো। এবার ফিফা প্রটোকল ভেঙে ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার ক্ষমতাও ট্রাম্পকে দেবেন তিনি। এই খবর ফিফা প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক ফিফা প্রটোকল ভেঙে আগামী ১৯ জুলাই ফাইনালের বিজয়ী দলের অধিনায়কের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো। ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারের আগের দুটি আসরে ফিফা প্রেসিডেন্ট বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এবার সেই প্রথা ভাঙছে।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে ইনফান্তিনো বলেছেন, ‘ফাইনাল উপভোগ করতে এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দিতে আমরা প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে থাকব, অবশ্যই একসঙ্গে। আমরা সবসময় একসঙ্গে থাকি।’

যৌথভাবে ট্রফি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় ওঠে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল শেষে। গত মৌসুমে নিউজার্সিতে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চেলসির জয়ের পর তাদের অধিনায়ক রিসি জেমসকে ট্রফি তুলে দেন ট্রাম্প। কিন্তু দল যখন উদযাপন করছিল, তখনও তিনি মঞ্চ ছাড়ায় বিভ্রান্তের মধ্যে পড়েন খেলোয়াড়রা।

সাধারণত বিশ্বকাপ ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন ফিফার প্রেসিডেন্টরা। ইনফান্তিনোর আগে সেপ ব্লাটারও একই কাজ করেছেন। তবে ১৯৮২ সালে ইতালি অধিনায়ক দিনো জোফকে বিশ্বকাপ ট্রফি দেন স্পেনের রাজা হুয়ান কার্লোস। আর ১৯৬৬ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ট্রফি তুলে দেন ইংল্যান্ডের অধিনায়ক ববি মুরের হাতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Panama VS Croatia
67'
0 - 1
54' Ante Budimir
World Cup