সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করবে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের আগে শুরুর একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া দলটিতে একটি পরিবর্তন এনেছেন স্কালোনি।

ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে খেলছেন না গঞ্জালো মন্টিয়েল। তার পরিবর্তে রাইটব্যাক হিসেবে একাদশে ফিরেছেন নাহুয়েল মোলিনা। দীর্ঘদিন ধরেই এই পজিশনে কোচের অন্যতম ভরসার নাম তিনি।

আক্রমণভাগে বড় কোনো পরিবর্তন আসেনি। গোড়ালির চোট কাটিয়ে জুলিয়ান আলভারেজ অনুশীলনে ফিরলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। ফলে সেন্টার ফরোয়ার্ড হিসেবে আবারও লাউতারো মার্টিনেজের ওপর আস্থা রেখেছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

উইংয়ে নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে সুযোগ পেয়েছেন থিয়াগো আলমাদা। প্রথম ম্যাচে তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ, তাই দ্বিতীয় ম্যাচেও তাকে শুরুর একাদশে রাখা হয়েছে।

রক্ষণভাগের বাম পাশে দেখা যাবে ফাকুন্দো মেদিনাকে। ইনজুরি থেকে ফিরলেও নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি এড়াতে বেঞ্চে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে বিকল্প হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

মাঝমাঠে অপরিবর্তিত রয়েছে আর্জেন্টিনার পরিচিত ত্রয়ী—রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আর আক্রমণের নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি।

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে টানা দ্বিতীয় জয়ে গ্রুপ পর্ব থেকেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা। ফলে ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
45'+4'
1 - 0
38' Lionel Messi
World Cup