বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিলো ব্রাজিল!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২:৩৫ পিএম আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৪০ পিএম
সংগৃহীত
expand

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস ঘাঁটলে ব্রাজিলের জালে গোলবন্যার ঘটনা হাত গোনা কয়েকটিই পাওয়া যাবে। ১৯৩৪ সালে যুগোস্লাভিয়ার ৮-৪ গোলের জয় কিংবা ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির সেই ঐতিহাসিক ৭-১ ব্যবধানের জয় ফুটবল বিশ্বে এখনো অবিশ্বাস্য এক ট্র্যাজেডি হিসেবে গণ্য করা হয়।

তবে ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে ৭ গোলের ব্যবধানে আরও একটি ম্যাচ জয়ের গল্প রয়েছে, যার নায়ক বাংলাদেশ! জাতীয় দলের ম্যাচ না হলেও ১৯৯০ সালে ইউরোপের মাঠে ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দলকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশের একদল কিশোর ফুটবলার।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এই রোমাঞ্চকর ইতিহাসের স্মৃতিচারণ করেন ইউরোপীয় ইউনিয়নের গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজ। তার বক্তব্য এবং তৎকালীন গণমাধ্যমের সূত্র ধরে জানা যায়, ১৯৯০ সালে বাংলাদেশের একটি অনূর্ধ্ব-১৪ দল ‘বাংলা একাদশ’ নামে ইউরোপের বিখ্যাত যুব টুর্নামেন্ট ‘ডানা কাপ’ ও ‘গথিয়া কাপ’-এ অংশ নেয়। ডেনমার্কে অনুষ্ঠিত ডানা কাপ এবং সুইডেনে অনুষ্ঠিত গথিয়া কাপকে বিশ্বের তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণের অন্যতম সেরা ও বড় মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়।

তৌহিদ ফিরোজ জানান, ওই প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরে মাঠে নামা ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দলের মুখোমুখি হয়েছিল ‘বাংলা একাদশ’। মাঠের লড়াইয়ে লাতিন আমেরিকার পরাশক্তিদের স্রেফ উড়িয়ে দিয়ে ৭-০ গোলের মহাকাব্যিক জয় তুলে নেয় বাংলাদেশের কিশোররা।

তৎকালীন কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেবল ব্রাজিলই নয়, সেই সফরে টুর্নামেন্টের আরও কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষেও বড় ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ফুটবল ইতিহাসে ব্রাজিলের মতো দলের বিপক্ষে যেকোনো পর্যায়ের ম্যাচে এত বড় ব্যবধানে হার-জিতের ঘটনা অত্যন্ত বিরল। ফলে দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক যুব টুর্নামেন্টের এই অবিশ্বাস্য ম্যাচটি আজও ফুটবলপ্রেমীদের মাঝে সমানে কৌতূহল ও রোমাঞ্চ জাগিয়ে চলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank