বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভালো লাগা বা ভালোবাসা প্রকাশের ধরন সবার এক রকম হয় না। কেউ সরাসরি মনের কথা বলে দেন, আবার কেউ অনুভূতি বুকে চেপে রাখেন। তবে মুখ ফুটে না বললেও মানুষের আচরণ আর শরীরী ভাষা অনেক সময় মনের গোপন কথা বলে দেয়।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কেউ আপনার প্রতি আকৃষ্ট কি না, তা বোঝার জন্য কিছু সাধারণ লক্ষণের দিকে নজর দেওয়া যেতে পারে-

চোখের ভাষা

কেউ আপনাকে পছন্দ করলে অজান্তেই তার চোখ আপনার দিকে চলে যাবে। ধরা পড়ে গেলে যদি তিনি লজ্জা পেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নেন, তবে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়!

আচরণে পরিবর্তন

আপনার উপস্থিতিতে কেউ যদি হঠাৎ বেশি হাসিখুশি হয়ে ওঠেন, আপনার কথায় বাড়তি মনোযোগ দেন কিংবা আপনার বসার বা কথা বলার ভঙ্গি অনুকরণ করেন, তবে তা বিশেষ আগ্রহের লক্ষণ।

কাছাকাছি থাকার বাহানা

কোনো প্রয়োজন ছাড়াই বারবার কথা বলার সুযোগ খোঁজা, ছোটখাটো বিষয়ে মেসেজ দেওয়া বা কোনো না কোনো বাহানায় আপনার আশেপাশে থাকার চেষ্টা করা মনের সুপ্ত অনুভূতিরই ইঙ্গিত।

হালকা ঈর্ষা

আপনি যখন অন্য কারও প্রশংসা করেন বা অন্য কাউকে বেশি সময় দেন, তখন যদি তার মুখে অস্বস্তির ছায়া নেমে আসে, তবে বুঝে নেবেন সেখানে অধিকারবোধ কাজ করছে।

সামনে এলে নার্ভাস হওয়া

এমনিতে খুব স্মার্ট ও আত্মবিশ্বাসী কেউ যদি আপনার সামনে আসলেই আমতা আমতা করেন, জড়তা বা অতিরিক্ত সংকোচ বোধ করেন, তবে বুঝে নেবেন আপনার উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে।

ছোটখাটো বিষয় মনে রাখা

আপনার পছন্দের রঙ, প্রিয় খাবার কিংবা অতীতে বলা কোনো সাধারণ কথা যদি তিনি নিখুঁতভাবে মনে রাখেন, তবে নিশ্চিত থাকুন তার মনে আপনার জায়গা বেশ ওপরের দিকে।

আড্ডায় আপনার প্রসঙ্গ

আপনি সেখানে উপস্থিত নেই, অথচ বন্ধুদের আড্ডায় বা যেকোনো আলোচনায় তিনি ঘুরিয়ে-ফিরিয়ে আপনার কথা তুলছেন- এর মানে আপনি সারাক্ষণ তার ভাবনায় জুড়ে আছেন।

এই লক্ষণগুলোর কোনো একটি দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। অনেক সময় কেবল বন্ধুত্ব বা শ্রদ্ধাবোধ থেকেও মানুষ এমনটা করতে পারে।

তবে একাধিক লক্ষণ যদি নিয়মিত মেলে, তবেই তা বিশেষ ভালো লাগার ইঙ্গিত দেয়। মনে রাখবেন, অনুমানের চেয়ে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা ও সম্মানজনক যোগাযোগই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup