বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা অসুস্থ, তাই হ্যাটট্রিক করেও কেঁদেছিলেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:৫৯ এএম আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:১৬ এএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

২০২৬ বিশ্বকাপে নিজেদের আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত এ ম্যাচে ৩-০ গোল ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। আর এ ম্যাচের সবক’টি গোলই এসেছে মেসির পা থেকে। হ্যাট্রিকের পাশাপাশি এদিন একাধিক রেকর্ডও ভেঙেছেন তিনি।

কিন্তু রাতের শেষে ফুটবল বিশ্বের সামনে ধরা দিলেন এক ভিন্ন মেসি। আবেগে ভেজা, ভেতরে লুকানো এক ব্যক্তিগত লড়াইয়ে ক্লান্ত মানুষ।

ম্যাচে প্রথম গোল করার পরই মেসির চোখে জল দেখা যায়। গ্যালারিতে তখন উচ্ছ্বাস, কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের মুখে ফুটে উঠছিল অন্য এক অনুভূতি। ম্যাচ শেষে তিনি নিজেই জানান, সাম্প্রতিক সময়টা তার জন্য ছিল মানসিকভাবে খুবই কঠিন। তবে বিষয়টি যে ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়, সেটিও স্পষ্ট করেন তিনি।

ম্যাচ শেষে মেসি নিজেই জানিয়েছিলেন, কয়েকটা কঠিন দিন পার করেছেন তিনি। তবে সেটি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয় বলেও পরিষ্কার করেন আর্জেন্টিনা অধিনায়ক। তিনি কারণ জানাননি, বিস্তারিতেও যাননি। শুধু বলেছিলেন, দল, সতীর্থ ও পুরো আর্জেন্টিনা প্রতিনিধিদল তাকে সেই সময় পার করতে অনেক শক্তি দিয়েছে।

এদিকে দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসির এই আবেগঘন মুহূর্তের কারণ মাঠের সাফল্য নয়, বরং বাবা হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়ছেন হোর্হে মেসি, এবং সাম্প্রতিক সময়ে তার অবস্থার অবনতি ঘটেছে।

আর্জেন্টিনার একটি টেলিভিশন সাক্ষাৎকারে মেসি জানান, ‘আমার বাবা ভালো নেই। গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ। এই সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমি ভেতরে ভেতরে এটা নিয়ে লড়াই করছি।’

৬৮ বছর বয়সী হোর্হে মেসি দীর্ঘদিন ধরে ছেলের ফুটবল জীবনের প্রতিটি ধাপে ছায়াসঙ্গীর মতো ছিলেন। শুধু পরিবারপ্রধান হিসেবেই নয়, বরং কোচ, পরামর্শদাতা এবং পরবর্তীতে এজেন্ট হিসেবে লিওনেল মেসির ক্যারিয়ারে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup