বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই করেও কলম্বিয়ার কাছে হারল উজবেকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটির মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়েছে কলম্বিয়া। অভিষেক বিশ্বকাপে খেলতে নেমেই লড়াকু পারফরম্যান্স উপহার দেয় উজবেকরা, তবে অভিজ্ঞতা ও ফিনিশিংয়ের পার্থক্যে শেষ পর্যন্ত জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।

প্রথমার্ধে দুই দলই সতর্ক শুরু করে। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও কলম্বিয়া কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করতে সময় নেয়। ৪১ মিনিটে ড্যানিয়েল মুনিওজের গোলে এগিয়ে যায় তারা। এই গোলেই প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। আক্রমণে গতি বাড়িয়ে ৬০ মিনিটে আব্বোসবেক ফায়জুল্লায়েভের গোলে সমতা ফেরায় তারা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে লুইস দিয়াজের গোলে আবারও লিড নেয় কলম্বিয়া।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় কলম্বিয়া। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের নবম মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে দারুণ এক গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জামিনটন ক্যাম্পাজ।

এরপর একটি আক্রমণ করেছিলো উজবেকিস্তান। দূরপাল্লার একটি শট বারে লেগে ফিরে আসে। তবে ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার দেশটি। হারলেও সকলের মন জয় করেছে উজবেকিস্তান।

ম্যাচে উজবেকিস্তান সাহসী ফুটবল খেললেও গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে কলম্বিয়া সুযোগ কাজে লাগিয়ে কার্যকর ফুটবলের পরিচয় দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup