রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমতায় শেষ হলো পর্তুগাল-কঙ্গো প্রথমার্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:০৬ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

হিউস্টনে তখন প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছিল। বিরতিতে যাওয়ার কয়েক সেকেন্ড বাকি ছিল।

ঠিক সে সময়ে সমতায় ফিরল ডিআর কঙ্গো। তাতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় ফিফা র‌্যাংকিংয়ের ৪৬ নম্বর দলটি। এর আগে লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সকালে ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন লিওনেল মেসি।

রাতে আর্জেন্টিনা অধিনায়কের রেকর্ডে ভাগ বসালেন রোনালদো। রেকর্ডটা যে গড়বেন সেটা আগেই জানা গিয়েছিল। মেক্সিকোর হয়ে বিশ্বকাপে ম্যাচ খেললে তাদের সঙ্গী হবেন গোলরক্ষক গিলর্মো ওচোয়াও।

রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচ দিয়েই আজ বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল।

শুরুটাও দুর্দান্ত হয়েছে তাদের। ম্যাচের ৬ মিনিটে লিড নিয়েছে ২০১৬ ইউরো জয়ীরা। পেদ্রো নেতার ক্রস থেকে দারুণ এক হেডে গোলটি করেন জোয়াও নেভেস। ম্যাচের ১৪ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ডিআর কঙ্গো। তবে সেদরিক বাকামবুর শটটা ব্লক করে দেন তোমাস আরাউহো।

বিপরীতে ১৮ মিনিটে দ্বিতীয় লিড নেওয়ার সুযোগ পায় পর্তুগাল। তবে বল পায়ে ক্ষিপ্রতায় প্রতিপক্ষের বক্সে ঢুকলেও শেষ মুহূর্তে বলকে জালের পথ দেখাতে পারেননি নুনো মেন্ডেস। ফিরতি সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তার নেওয়া বাঁ পায়ের শটটি বাইরে দিয়ে যায়।

বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে সমতায় ফেরে কঙ্গো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর্থুর মুসুয়াকুর ক্রসে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োনে উইসা। তার নেওয়া হেডের বলটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup