

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। অনুষ্ঠানের আমেজ মেক্সিকো বা যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়ছে কানাডেতেও।
শুক্রবার রাতে (১২ জুন) কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। এর অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে উঠেছেন কানাডিয়ান শিল্পী ও বলিউডের মাধ্যমে বেশ পরিচিতি পাওয়া নোরা ফাতেহিকে।
শুধু নোরাই নয়, সঙ্গে থাকছেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান গায়ক সঞ্জয়। তিন শিল্পীর যৌথ পরিবেশনা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন নোরা। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও ফিফার বিশ্বমঞ্চে ফিরছেন তিনি।
নোরার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকছেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্স। বৈচিত্র্যময় এই শিল্পী তালিকা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরবে বিশ্বমঞ্চে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে ইউনাইট৮ স্পোর্টস। এছাড়া অনলাইনে অনুষ্ঠানটি দেখা যাবে জি৫ প্ল্যাটফর্মে।
প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত কানাডার উদ্বোধনী অনুষ্ঠান।
