

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ম্যাচের সংখ্যা: ৮ (৫টি গ্রুপ পর্ব, ২টি নকআউট পর্ব)
আসন সংখ্যা: ৭০ হাজার (ক্ষেত্রবিশেষে ১ লাখ)
২০২৬ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোর একটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে অবস্থিত সোফি স্টেডিয়াম। ২০২০ সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামটি এর ব্যতিক্রমধর্মী স্থাপত্য ও অত্যাধুনিক প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে বেশ পরিচিত।
স্টেডিয়ামটিরে দর্শক ধারণক্ষমতা ৭০ হাজার হলেও বিশেষ আয়োজনের সময় এক লাখেরও বেশি দর্শককে স্বাগত জানাতে পারে। বিশাল ৩৬০ ডিগ্রি ভিডিও বোর্ড ও উন্নত সাউন্ড সিস্টেম দর্শকদের জন্য তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা।
বিশ্বকাপ চলাকালে এটি ‘লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম’ নামে পরিচিত হবে এবং এখানে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ৫টি গ্রুপ পর্বের ম্যাচ, ২টি নকআউট পর্বের ম্যাচ এবং ১টি কোয়ার্টার-ফাইনাল।
বিশ্বের সেরা ফুটবলারদের লড়াই এবং হাজারো দর্শকের উচ্ছ্বাসে এই স্টেডিয়াম হয়ে উঠবে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আকর্ষণের কেন্দ্র।
