শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংস বিতর্কে বিস্ফোরক মন্তব্য ‘ঝিলিক’খ্যাত অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
অভিনেত্রী তিথি বসু
expand

বাংলাদেশের আতিথেয়তা এবং সেখানকার খাবারের প্রশংসা করে বিপাকে পড়েছেন প্রবীণ ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বিশেষ করে গরুর মাংস ও ইলিশ নিয়ে তার ইতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তুলেছে।

নেটদুনিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে নানা ট্রোল, এমনকি তার ছবি বিকৃত করে জুতার মালা পরানোর মতো আক্রমণাত্মক ঘটনাও ঘটেছে।

ঠিক এই পরিস্থিতিতেই সহকর্মীর পাশে দাঁড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু। ‘মা’ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, খাদ্যাভ্যাস সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় এবং কে কী খাবেন তা নিয়ে অন্যের ওপর পছন্দ চাপানো অনুচিত। তার মতে, বিশ্বজিৎ নিজের জায়গা থেকে সত্য কথাই বলেছেন এবং তার এই বক্তব্যকে অপ্রয়োজনীয়ভাবে টেনে আনা হচ্ছে।

তবে শুধু সমর্থন জানিয়েই চুপ হননি তিথি, কলকাতার বিনোদন জগতের অভ্যন্তরীণ চিত্র টেনে এনে তিনি দাবি করেন, পর্দার আড়ালে বা প্রকাশ্যে বহু হিন্দু ও ব্রাহ্মণ শিল্পীই গরুর মাংস খেয়ে থাকেন। কলকাতার বিভিন্ন স্থানে গরুর মাংস বিক্রির বাজারেও হিন্দু ক্রেতাদের উপস্থিতি দেখা যায় উল্লেখ করে তিনি মন্তব্য করেন, অনেকে প্রকাশ্যে না বললেও আড়ালে এটি খেয়ে থাকেন।

বিশ্বজিতের বিতর্কে মুখ খুলে শেষ পর্যন্ত নিজেই সমালোচনার কেন্দ্রে চলে আসেন ‘ঝিলিক’খ্যাত এই অভিনেত্রী। তার এই খোলামেলা বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকেও নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে।

অনুরাগীদের একাংশ তার ওপর ক্ষোভ প্রকাশ করে প্রিয় অভিনেত্রীর প্রতি হতাশা ব্যক্ত করেছেন, যা সেলিব্রিটিদের ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank