

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইএলটি-টোয়েন্টির সর্বশেষ আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলেছিলেন। তাদের মধ্যে দুবাই ক্যাপিটালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ধরে রাখা ও নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তাদের দল।
সাকিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। সর্বশেষ আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলেও ব্যাটে-বলে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। ৫ ইনিংসে ব্যাট করে ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান করেন সাকিব। বল হাতেও খুব বেশি কার্যকর হতে পারেননি। পেয়েছেন মাত্র ৩ উইকেট।
তাসকিন আহমেদের পরিসংখ্যান সাকিবের চেয়ে ভালো হলেও তাকেও ধরে রাখেনি শারজাহ ওয়ারিয়র্স। প্রথমবার আইএলটি-টোয়েন্টিতে খেলতে নেমে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তার বোলিং গড় ছিল ১৫.৪৪। এরপরও নতুন মৌসুমের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তার।
অন্যদিকে মুস্তাফিজকে ধরে রাখার সিদ্ধান্ত তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে কার্যকর ভূমিকা রাখা এই বাঁহাতি পেসার এবারও দলটির বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন।

