

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা চলছে পুরোদমে। পিছিয়ে নেই দেশের অন্য বিভাগও। টানা তৃতীয় বছরের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্ট মাসের ১৫ তারিখ ‘এ’অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সহকারী কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ আগস্ট, শেষ ৩০ আগস্ট। এই সফরে প্রধান কোচ সোহেল ইসলামের সাথে সহকারী কোচ ইমরুল কায়েস এবং ব্যাটিং কোচ হিসেবে ‘এ’ দলের সাথে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরও আছে ‘এ’ দলের। সেখানে মোহাম্মদ সালাউদ্দিন থাকবেন ‘এ’ দলের দায়িত্বে।
এছাড়া চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরও আছে ‘এ’ দলের। সেখানে মোহাম্মদ সালাউদ্দিন থাকবেন ‘এ’ দলের দায়িত্বে।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রিয়াদ বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে যাবে। প্রধান কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম। এই সফরে সহকারী কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস। যেহেতু তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছেন, সেখান থেকেই দলের সাথে যোগ দেবেন।’
অস্ট্রেলিয়া সফরে প্রধান কোচ সোহেল ইসলামের সাথে সহকারী কোচ ইমরুল কায়েস এবং ব্যাটিং কোচ হিসেবে ‘এ’ দলের সাথে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরও আছে ‘এ’ দলের। সেখানে মোহাম্মদ সালাউদ্দিন থাকবেন ‘এ’ দলের দায়িত্বে।
টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া রাজ্য দলগুলোর সাথে পাকিস্তান শাহীনস, বাংলাদেশ ‘এ’ সহ সর্বশেষ আসরে খেলেছিল নেপালের জাতীয় দলও।

