

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত।’
জুলাই-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার-সংশ্লিষ্টদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে কেউ যদি জুলাইকে প্রশ্নবিদ্ধ করার বা এর মর্যাদায় আঘাত করার চেষ্টা করে, তাহলে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও লেখেন, ‘বাংলাদেশের আলোবাতাস গ্রহণ করে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই। মনে রাখতে হবে, জুলাই আর অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো দল এক জিনিস নয়। জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই সামষ্টিক।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘জুলাইয়ের ঠিকাদারি যেমন জাতি কাউকে দেয়নি, জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য করার স্পর্ধাও জাতি সহ্য করবে না।’
এর আগে বুধবার (০১ জুলাই) বহুল আলোচিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন অভিনেতা শাওন। সেখানে তিনি লেখেন, আগে ভেবেছিলেন এটি শুধু জুলাই মাসের ট্রেন্ড, পরে বুঝেছেন বছরের যেকোনো সময়ই এটি ব্যবহার করা হয়।
পোস্টে তিনি মজা করে বলেন, মন ভালো বা খারাপ, আড্ডা কিংবা রাগ—সব পরিস্থিতিতেই #জুলাইCDI লেখা যায়। শেষে তিনি লেখেন, ‘আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।’
পরে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার আরেকটি ফেসবুক পোস্টে তিনি চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ধারণ করা গণভবনের একটি ভিডিও শেয়ার করেন। শাওন ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘৭৮ বছর বয়স্ক মহিলার অন্তর্বাস উঁচিয়ে দাঁত কেলিয়ে উল্লাস করা কিংবা দেয়ালে গ্রাফিতির নামে সরাসরি হাসিনা *দি লেখা দেখে যাদের মুচকি হাসি পেয়েছিল, আজকে একটি ইংরেজি মাস CDI লেখাতে তাদের শালীনতায় খুব লাগছে! আহারে ভণ্ড সুশীলগুলো…’

