শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বড় সংগ্রহ পেয়েছে সফরকারীরা।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।

এদিন পাওয়ার প্লেতে অবশ্য দুর্দান্ত করেছিল টাইগাররা। ৬ ওভার শেষে ৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অজিদের আটকে রাখতে সক্ষম হয় মাত্র ৪৪ রানে। জশ ইংলিস ১১, কুপার কনোলি ১ ও মিচেল মার্শ ২০ রান করে যথাক্রমে নাসুম আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের শিকার হন।

এরপরই ঘুুরে দাঁড়িয়ে ম্যাচের লাগাম নিজেদের দিকে নেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। চতুর্থ উইকেটে এই দু’জনের ৯৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

দলীয় ১৪১ রানের মাথায় ডেভিড যখন সাকলাইনের শিকার হন, তখন ২৬ বলে ৪৫ রান করেন। তবে রেনশ শেষ পর্যন্তই অপরাজিত ছিলেন।

নিখিল চৌধুরীর সঙ্গে ৮ রানের মাথায় জুটি ভেঙে গেলেও জোয়েল ডেভিসের সঙ্গে হয় ৪২ রানের জুটি। ৫২ বলের ইনিংসটি তিনি সাজান ৪ চার ও ৫ ছয়ের মারে। ডেভিস করেন ১৩। মোস্তাফিজুর রহমান শেষ ওভারে ১৮ রান না দিলে কিপটের খাতায় লেখা হত তার নাম, আগের ৩ ওভারে তিনি দিয়েছিলেন মোটে ১৬ রান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup