শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, অজি ওপেনারকে ফেরালেন নাসুম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০২:৩৭ পিএম আপডেট : ১৯ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

প্রথম ম্যাচে হেরেই পিছিয়ে গেছে বাংলাদেশ। ওয়ানডের সেই ঝাঁজ দেখা যায়নি টাইগারদের ব্যাটে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটা তাই দলের জন্য বাঁচা মরার লড়াই। এই সমীকরণ নিয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।

‘ডু অর ডাই’ ম্যাচে ২টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তাওহীদ হৃদয়ের দল। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাদের জায়গায় দলে ঢুকেছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।

টস হয়ে গেছে। টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। অধিনায়ক হৃদয় আজ টসে হেরেছেন। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা ।

দুর্দান্তভাবে শুরু করেছে অস্ট্রেলিয়া। বলা যায় দ্বিতীয় ম্যাচে দাপুটে শুরুই পেয়ে গেছে সফরকারীরা। মিচেল মার্শ আর জশ ইংলিস মিলে দুই ওভারেই তুলে ফেলেছেন ২৭ রান। প্রথম ওভারে নাসুম আহমেদ ১২ রান দিয়েছিলেন, দ্বিতীয় ওভারে আবদুল গাফফার সাকলায়েন দিয়ে গেলেন ১৫ রান। বড় রান হজমের শঙ্কায় বাংলাদেশ।

অবশেষে অজি ওপেনার জশ ইংলিসের আগ্রাসী ব্যাটিং থামালেন নাসুম আহমেদ। টাইগার স্পিনারের এলবিডাব্লিউর ফাঁদে পা দিলেন ইংলিশ ওপেনার। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ এক উইকেটে ৩১।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আবদুল গাফফার সাকলাইন, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন