শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:১৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও সাম্প্রতিক পাফরম্যান্সের কারণে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠে এসেছে টাইগাররা।

আইসিসির নতুন বার্ষিক হালনাগাদ অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ৮ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ২২৫, আগে যা ছিল ২২৪। ১ রেটিং পয়েন্ট বাড়ার সাথে সাথে র‍্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছে লিটন দাসের দল। আগে ৯ নম্বরে থাকলেও এখন উঠে এসেছে ৮ নম্বরে।

বাংলাদেশের ওপরে থাকা দলগুলোর র‍্যাংকিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। সবার শীর্ষে যথারীতি ভারত, বিশ্বচ্যাম্পিয়নদের রেটিংও ২ পয়েন্ট বেড়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড, তাদের ৩ পয়েন্ট বেড়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট না বাড়লেও তৃতীয় স্থান দখল করে রেখেছে।

চারে আছে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ৬ নম্বরে আর বাংলাদেশের ঠিক আছে, ৭ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ২৩৩।

এদিকে নতুন হালনাগাদে ৬ পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা। ২২১ রেটিং পয়েন্ট নিয়ে দলটি আছে তালিকার ৯ নম্বরে। তাদের থেকে এক রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দশ নম্বরে আছে আফগানিস্তান। এছাড়া জিম্বাবুয়ে ১১, আয়ারল্যান্ড ১২, যুক্তরাষ্ট্র ১৩, নেদারল্যান্ডস ১৪, স্কটল্যান্ড ১৫ নম্বরে অবস্থান করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Belgium
19'
0 - 0
World Cup