শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিএসএল ২০২৬

নাহিদের দুর্দান্ত বোলিংয়ে চ্যাম্পিয়ন পেশোয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:৫৮ এএম
পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি
expand
পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে দারুণ এক পারফরম্যান্সে শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। দলটির এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।

লাহোরে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে হায়দরাবাদ কিংসম্যান ১২৯ রানে অলআউট হয়। শুরুটা ভালো হলেও ‘মিডল অর্ডারের’ ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।

সাইয়ুম আইয়ুব একপ্রান্ত আগলে রেখে ৫৪ রানের ইনিংস খেলেন, তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। নাহিদ রানা নিয়ন্ত্রিত বোলিং করে ২২ রানে নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পেশোয়ার। প্রথম ওভারেই বাবর আজম ও মোহাম্মদ হারিস আউট হলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। পরে কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলও দ্রুত ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই হায়দরাবাদের দিকে ঝুঁকে পড়ে।

তবে সেখান থেকে দলকে টেনে তোলেন এরন হার্ডি ও আব্দুল সামাদ। দুজনের জুটিতে ধীরে ধীরে ম্যাচে ফেরে পেশোয়ার। সামাদ ৪৮ রান করে আউট হলেও হার্ডি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৬ রান করেন। শেষদিকে ফারহান ইউসুফের বাউন্ডারিতে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর আবারও পিএসএল শিরোপা জিতল দলটি। বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই দলীয় পারফরম্যান্সই তাদের সাফল্যের মূল চাবিকাঠি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Belgium
61'
1 - 1
30' Fabián Ruiz
41' Charles De Ketelaere
World Cup