বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমকে বিসিসিআই সহ-সভাপতির অভিনন্দন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম
এনপিবি কোলাজ
expand

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে তামিম ইকবালকে অভিনন্দন জানালেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সহ-সভাপতি রাজীব শুক্লা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তামিম ইকবালকে অভিনন্দন জানান।

বিসিসিআই সহ-সভাপতি লেখেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের নেতৃত্ব দেশে এবং দেশের বাইরে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।

৩৭ বছর বয়সে তামিম ইকবাল দেশের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোর্ড প্রেসিডেন্ট। বিসিবিতে তার অন্তর্ভুক্তি উঠে এসেছে ভারতের একাধিক খবরের শিরোনামে। বাংলাদেশের ক্রিকেটে তার সংযুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছে দেশটির গণমাধ্যমগুলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank