রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামী আগস্ট ও অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। আসন্ন এই সফরগুলোর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ছেলেদের দল আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে। সফরের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট ডারউইনে, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকায়তে।

অন্যদিকে, অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে টাইগ্রেসরা খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০ ও ২২ অক্টোবর। এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে।

উল্লেখ্য, ২০২৪ সালে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করেছিল। সেই সময়কার আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে ভবিষ্যতে বাংলাদেশ নারী দলকে আতিথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এবার সেই সফরের সূচিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

এছাড়া, আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে আরও রয়েছে অস্ট্রেলিয়ার পুরুষ দলের ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজও খেলবে তারা। নারী দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরও জানা গেছে, টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালের ১১ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) একটি বিশেষ দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি: ১৩–১৭ আগস্ট : প্রথম টেস্ট, ডারউইন ২২–২৬ আগস্ট : দ্বিতীয় টেস্ট, ম্যাকায়

বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি: ৯ অক্টোবর : প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১১ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৪ অক্টোবর : তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৮ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২০ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২২ অক্টোবর : তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
11'
0 - 0
10' Lamine Yamal
World Cup