রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটে সুবাতাস, আসছে ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম
বাংলাদেশ বনাম ভারত ম্যাচের চিত্র ।। ফাইল ছবি
expand
বাংলাদেশ বনাম ভারত ম্যাচের চিত্র ।। ফাইল ছবি

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। এ নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতির শঙ্কা দেখা গিয়েছিল। সংশ্লিষ্টরা শঙ্কা করেছিলেন, বাংলাদেশের এমন সিদ্ধান্তের পর চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাথে সিরিজটি স্থগিত করতে পারে ভারত। তবে আপাতত সেই সম্ভাবনা নেই। কেননা, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। আর এ সিরিজ ঘিরে প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ।

চলতি বছরের জুলাই-আগস্টে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরের কথা ছিল বাংলাদেশের। তবে নির্ধারিত এই সফর বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। মূলত লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল যে সেপ্টেম্বরের ওই সময় দল পাঠানো সম্ভব হবে না। কেননা, একই সময়ে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরপর দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘ভারত সিরিজটি গত বছর থেকে এ বছরের সেপ্টেম্বরে আনা হয়। তখন আমরা আয়ারল্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম, তারা কি অন্য কোনো সময়ে সিরিজটি নিতে পারবে? কিন্তু তারা জানায়, ২০২৬ সালে সেটা সম্ভব নয়। তাই আপাতত সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, অন্য কিছু সূচিগত জটিলতাও ছিল। এখন উভয় বোর্ড মিলে নতুন সময় খোঁজার চেষ্টা করবে, সম্ভব হলে ২০২৭ সালে এই সিরিজটি আয়োজন করা হতে পারে।

উল্লেখ্য, এরই মধ্যে ভারতীয় দলের বাংলাদেশ সফরের নতুন সূচিও চূড়ান্ত হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারত ২৮ আগস্ট বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে ম্যাচগুলো হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর, আর টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।

বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। যেখানে মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট খেলবে। আগামী জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বাতিল করায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন