মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা যাচাইয়ে ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণে ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল ।। ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণে ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল ।। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা দাপট দেখিয়ে ৮ উইকেটে জিতেছে টাইগাররা। তিন ম্যাচের এই সিরিজের আরও দুটি ওয়ানডে বাকি রয়েছে।

এই সিরিজের পরপরই এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

নিউজিল্যান্ড দলের সফরকে সামনে রেখে তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় এসেছে। নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তারা সফরের নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন।

প্রতিনিধি দল ম্যাচ ও অনুশীলন ভেন্যু, দলের হোটেল, স্টেডিয়ামে যাতায়াতের পথ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই সফর চূড়ান্ত করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এরপর ১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হওয়ার কথা আছে ২০ ও ২৩ এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ২৭ এপ্রিল শুরু হওয়ার কথা আছে টি-টোয়েন্টি সিরিজের। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ এপ্রিল এবং ২ মে।

সবশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফর করেছিল নিউজিল্যান্ড দল। সেবার তারা তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্টও খেলেছিল। তবে এবার সফরে কোনো টেস্ট ম্যাচ থাকছে না; দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup