

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মন্তব্য করে আলোচনায় এসেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ভারতের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এমন পরিস্থিতি ক্রিকেটের জন্য ভালো নয়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।
দাপুটে এই জয়ের পর অনেক ক্রিকেট বিশ্লেষক ভারতের পারফরম্যান্সের প্রশংসা করলেও আখতারের মন্তব্য ভিন্ন সুর তৈরি করেছে।
পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত ক্রিকেট বিষয়ক টক শোতে আখতার বলেন, এটা যেন কোনো মহল্লায় এক ধনী ছেলে সব গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। তারপর আট দলের মধ্যে চারটা রাখে, সেখান থেকে তিনটা নেয়, শেষে বলে দেখো আমি জিতেছি। ভারত পুরো ক্রিকেটটাই নষ্ট করে ফেলেছে।
এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকের মতে, ভারতের বড় জয়ের পর এমন মন্তব্য আসলে হতাশার প্রতিফলন।
তবে ফাইনালের আগে আখতার ভারতকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, বাস্তবতা বিবেচনায় ভারতই শিরোপার দাবিদার, যদিও ব্যক্তিগতভাবে তিনি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছিলেন।
এদিকে ভারতের সাফল্যের একটি কারণও তুলে ধরেছেন আখতার। দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে তিনি বলেন, কঠিন সময়েও খেলোয়াড়দের ওপর আস্থা রাখার মানসিকতা দলকে বড় মঞ্চে সফল হতে সাহায্য করেছে।
ভারতের জয়ের পর পাকিস্তানের আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও মন্তব্য করেছেন। সাবেক পেসার মোহাম্মদ আমির একটি টক শোতে বলেন, ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের ব্যর্থতাও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
মন্তব্য করুন
