শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-জিম্বাবুয়ের ম্যাচে ব্যবহার করা হবে বিশেষ রাসায়নিক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
ভারতীয় ক্রিকেট দল ।। ফাইল ছবি
expand
ভারতীয় ক্রিকেট দল ।। ফাইল ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চাপে রয়েছে ভারত। সুপার এইটে আজ (বৃহস্পতিবার) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য কার্যত ‘বাঁচা-মরার লড়াই’। এই ম্যাচে হারলে ঘরের মাঠেই সমর্থকদের সামনে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে।

চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সন্ধ্যার পর শিশির পড়ার সম্ভাবনা নিয়ে দুই দলই চিন্তায় আছে।

বিশেষ করে রান তাড়া করার সময় ভেজা বল বোলারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে এবং ম্যাচের গতি বদলে দিতে পারে।

এই সমস্যা মোকাবিলায় আয়োজকেরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের একটি বিশেষ রাসায়নিক ব্যবহার করছেন।

এর আগে স্টেডিয়ামের আউটফিল্ড নতুন করে বসানোর সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এটি সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসবল ভেন্যুতেও এ ধরনের উপাদান ব্যবহৃত হয় বলে জানা গেছে।

মঙ্গলবার ও বুধবার দুপুরে গ্রাউন্ড স্টাফরা পানি মিশিয়ে রাসায়নিকটি আউটফিল্ডে স্প্রে করেছেন। পরিকল্পনা অনুযায়ী ম্যাচের দিনও দুপুরে এটি প্রয়োগ করা হবে, যাতে সন্ধ্যার মধ্যে পূর্ণ কার্যকারিতা পাওয়া যায়।

সংশ্লিষ্টদের দাবি, একবার স্প্রে করার পর ঘাসের পাতায় আর্দ্রতা জমে থাকে না এবং ভেজাভাব দ্রুত শোষিত হয়। ফলে বল শুকনো থাকে এবং ফিল্ডিংয়ে অসুবিধা কমে।

সুপার এইটের গ্রুপ টুতে ভারত বর্তমানে পয়েন্ট তালিকার তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের কারণে নেট রান রেটেও পিছিয়ে পড়েছে দলটি। ফলে বাকি দুই ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে না। অন্য ম্যাচগুলোর ফলও তাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup