

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্পোর্টস ডাটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান অপ্টা (Opta)-র সুপার কম্পিউটারের সেমিফাইনাল সংক্রান্ত সব হিসাব-নিকাশ এবার ওলটপালট হয়ে গেছে। অপ্টার পূর্বাভাস ছিল- প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফ্রান্স এবং দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড।
কিন্তু মাঠের লড়াইয়ে ভবিষ্যদ্বাণী বুড়ো আঙুল দেখিয়ে জয় পেয়েছে স্পেন ও আর্জেন্টিনা। বিদায় নিয়েছে অপ্টার ফেভারিট দুই দলই।
সেমিফাইনালের বাধা পেরিয়ে এবার শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা।
আগামী ১৯ জুলাই (রবিবার) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ফাইনাল। ট্রফিটি শেষ পর্যন্ত কার ঘরে যাবে, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি দিন।
সেমিফাইনালে ভুল প্রমাণ হলেও ফাইনাল ম্যাচ নিয়ে আবারও নতুন পূর্বাভাস দিয়েছে অপ্টা সুপার কম্পিউটার। তাদের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনাকে কাঁদিয়ে এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে স্পেন।
কম্পিউটারের গাণিতিক বিশ্লেষণে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫৬.৩১ শতাংশ। আর বিপরীতে আর্জেন্টিনার ট্রফি জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছে ৪৩.৬৯ শতাংশ।
এর আগে পুরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে ফরাসিদের এগিয়ে রেখেছিল এই সুপার কম্পিউটার, কিন্তু মাঠের খেলায় স্পেনের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে।
এখন দেখার বিষয়, ফাইনালে অপ্টার হিসাব মেলে নাকি এবারও সব পূর্বাভাস ভুল প্রমাণ করে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা!
